ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৬,চট্টগ্রামে আইনজীবীকে হত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনার ভিডিও দেখে…

সবাই চলে গেলেও ডি-চক ছাড়ব নাঃ বুশরার খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, সবাই চলে গেলেও ডি-চক তিনি ছাড়বেন না। যদি ছাড়তে হয় তবে তিনিই হবেন শেষ নারী। ডি-চক অভিমুখে রোড মার্চের একপর্যায়ে দেওয়া…

প্রতিদিন ১৪০ নারী খুন : জাতিসংঘ

বিশ্বজুড়ে ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে প্রতিদিন গড়ে ১৪০ জন নারী ও মেয়ে প্রাণ হারাচ্ছেন, যা ২০২৩ সালে নারীর প্রতি সহিংসতার একটি চরম বাস্তবতা হয়ে উঠেছে। সোমবার (২৫ নভেম্বর) জাতিসংঘের দুটি সংস্থার একটি যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর…

খালাস পেলেন জয়নুল আবদিন ফারুক

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমান তাকে এ মামলার দায় থেকে খালাস…

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯০ জন। মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩…

পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)…

কলেজ সহিংসতায় তৃতীয় পক্ষের উসকানি ছিলঃ শিক্ষার্থীরা

ঢাকা ন্যাশনাল হাসপাতালে শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের মধ্যে সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের উসকানি ছিল বলে দাবি করেছেন…

মব জাস্টিস দমনের আহ্বান সম্পাদক পরিষদের

গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস কঠোর হস্তে দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে বলা…

মোহাম্মদ হারুন-উর রশিদ আর নেই

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সভাপতি অধ্যাপক মোহাম্মদ হারুন-উর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।…

১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা ও চট্টগ্রামে

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,…

Contact Us