ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ সেপ্টেম্বর ২০২৬

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২১১ জনে দাঁড়াল।

Islami Bank

এর মধ্যে সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৪ দিনে মারা গেছেন ১১৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সের হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি।

আরও পড়ুন…বড় পরাজয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০২ জন মারা গেছেন।

one pherma

এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এরপর মার্চ ও এপ্রিলে মশাবাহিত রোগটিতে কোনো প্রাণহানি না হলেও মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।

তবে গত জুলাইয়ে একলাফে ডেঙ্গুতে প্রায় দ্বিগুণ প্রাণহানি হয়। শুধু এ মাসেই দেশে মশাবাহিত রোগটিতে ৩৬ জন মারা যান। পরবর্তীতে আগস্ট মাসজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া চলতি সেপ্টেম্বরের ২৫ দিনে মশাবাহিত রোগটিতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us