হকার বসতে দেওয়া হবে না ঢাকার সব স্থানে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেওয়া হবে না, আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

Islami Bank

আরও পড়ুন…কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

সোমবার (৫ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সেগুনবাগিচায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্তকরণে অভিযান পরিচালনা ও পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমে এ মন্তব্য করেছেন।

one pherma

এ সময় তিনি বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে। তাই উচ্ছেদ হবার পর আবার সড়ক দখলের পায়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশন পক্ষ থেকেও।সবশেষে জানান, সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে যা যা করা দরকার তা করবে সিটি করপোরেশন। আর এবিষয়ে নানাবিধ উদ্যোগও হাতে রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us