ফিজিতে COP31-পূর্ববর্তী ঐতিহ্যবাহী স্বাগত অনুষ্ঠান আজ
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ অক্টোবর ২০২৬
ফিজি সরকারের কর্মকর্তা, নেতৃবৃন্দ ও মন্ত্রীদের উপস্থিতিতে COP31-পূর্ববর্তী ঐতিহ্যবাহী স্বাগত অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টায় শেরাটনের দাভেটা হোটেলে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি কাভার করতে ৩০ জন সাংবাদিকের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উঁচু মঞ্চে ক্যামেরাম্যানদের জন্য সীমিতসংখ্যক স্থান থাকবে। অনুষ্ঠানের কার্যক্রম মিডিয়া সেন্টার এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন…তীব্র দাবদাহে ঝুঁকিতে গর্ভাবস্থা ও মাতৃস্বাস্থ্য: জাতিসংঘ
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে কিছু সাংস্কৃতিক প্রোটোকল অনুসরণ করা হবে। এ কারণে পর্যাপ্ত আসন না পাওয়া সাংবাদিকদের অনুষ্ঠান চলাকালে মেঝেতে বসে অনুষ্ঠান কভার করতে হতে পারে।
COP31-পূর্ববর্তী মিডিয়া কার্যক্রমের অংশ হিসেবে এই ঐতিহ্যবাহী স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে ফিজির সাংস্কৃতিক ঐতিহ্য ও আনুষ্ঠানিক প্রটোকলের পাশাপাশি দেশটির সরকারি নেতৃত্বের উপস্থিতি থাকবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.