গাজীপুরে ওষুধ কারখানার ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর ২০২৬
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টায় একটি ওষুধ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আরও পড়ুন…এআইয়ের প্রভাব ও বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে আইএমএফ-আঞ্চলিক অর্থায়ন সংস্থাগুলোর সংলাপ
টঙ্গীর ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে ৩টি ইউনিট ঘটনাস্থলের যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজে যোগ দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.