উদযাপিত হচ্ছে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর ২০২৬

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও বিমানঘাঁটিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Islami Bank

দিবসের শুরুতে ফজরের নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুন…তুরস্কের আন্তালিয়ায় শেষ হচ্ছে কপ৩১

সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

one pherma

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর।পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী অংশ নেন।

এদিকে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us