হুপেই প্রদেশের উহান পরিদর্শন করলেন সি চিন পিং

আন্তর্জাতিক ডেস্ক

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২৯ জুন হুপেই প্রদেশের উহান শহর পরিদর্শন করেন। এসময় তিনি জোর দিয়ে বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং স্ব-উন্নতি একটি দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ভিত্তি।

Islami Bank

চীনের প্রধানমন্ত্রী বলেন, আমাদেরকে অবশ্যই উদ্ভাবন-নির্ভর উন্নয়ন-কৌশলকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জীবনপদ্ধতি আঁকড়ে ধরতে হবে, নতুন প্রযুক্তি ও নতুন শিল্পের জন্ম দিতে হবে, এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে হবে। আর এভাবেই দেশের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটি নতুন সুবিধাজনক পরিবেশ তৈরি করা যাবে।

one pherma

উল্লেখ্য, উহান মধ্য-চীনের একটি কেন্দ্রীয় শহর, একটি গুরুত্বপূর্ণ শিল্প ভিত্তি, বিজ্ঞান ও শিক্ষার ভিত্তি, এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র।

ইবাংলা / জেএন / ২৯ জুন,২০২২

Contact Us