গাজীপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

Islami Bank
one pherma

এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫টি মামলা দিয়ে ১৭হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। মাওনা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, এসআই আশরাফুল হকসহ মাওনা হাইওয়ে থানার অফিসার-ফোর্সের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ইবাংলা/জেএন/২৫ জুলাই,২০২২

Contact Us