বিজয়ের পথে ইসরায়েল: দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল বিজয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের আকাশসীমা ইসরায়েলের বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Islami Bank

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামিরের সঙ্গে মধ্য ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি পরিদর্শন করার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন।

আরও পড়ুন…বিশ্ব শরণার্থী দিবসে জাতিসংঘের মহাসচিবের বার্তা

one pherma

সোমবার (১৬ জুন) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি—‘পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল।’

তেহরানের নাগরিকদেরও হুমকি দিয়েছেন নেতানিয়াহু। তিনি ইরানের রাজধানী ছেড়ে চলে যেতে বলেছেন সেদেশের নাগরিকদের। নেতানিয়াহু বলেন, ‘আমরা শীঘ্রই পদক্ষেপ নিচ্ছি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us