জাতিসংঘের জনসেবা দিবস ২০২৫ উপলক্ষে জাতিসংঘের মহাসচিবের বার্তা

মাইনুল হোসেন

জাতিসংঘের মহাসচিব ২৩ জুন “জাতিসংঘ জনসেবা দিবস” উপলক্ষে এক বার্তায় বলেন, বিশ্বজুড়ে জনসেবকরা উন্নত ভবিষ্যতের নীরব স্থপতি হিসেবে কাজ করছেন।

Islami Bank

নিজেদের প্রশংসার চিন্তা না করেই এবং প্রায়ই বড় ধরনের ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করছেন, জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিচ্ছেন, শিশুদের শিক্ষাদান করছেন, স্বাস্থ্যসেবা সরবরাহ করছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন এবং টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, “একটি সক্ষম জনখাত গঠনের জন্য দক্ষ ও নিবেদিতপ্রাণ জনসেবকদের প্রয়োজন, যারা একদিকে প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা গড়ে তোলেন, অপরদিকে সুশাসন প্রতিষ্ঠা করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, যেখানে অনেক সময় জনসেবাকে হেয় করে দেখা হয় বা অপপ্রচারের শিকার হতে হয়, সেখানে জনসেবকদের নিষ্ঠা ও ভালোবাসার স্বীকৃতি দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানান মহাসচিব।

one pherma

তিনি উল্লেখ করেন, জনসেবকরা দিনরাত পরিশ্রম করে আমাদের সমাজকে এগিয়ে নিচ্ছেন, মানব মর্যাদা প্রতিষ্ঠা করছেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে গতি এনেছেন।

বার্তার শেষে জাতিসংঘ মহাসচিব বলেন, “জনসেবকরা প্রতিদিন আমাদের জন্য কাজ করেন। এই গুরুত্বপূর্ণ দিনে আসুন আমরা তাঁদের সম্মান জানাই এবং তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন করি।”

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us