টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১০৪

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৮ জুলাই ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাস-এ ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। মঙ্গলবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

Islami Bank

আরও পড়ুন…স্রেব্রেনিকা গণহত্যা দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টিতে। এখানেই পাওয়া গেছে ৮৪টি মরদেহ, যার মধ্যে ২৮ জন শিশু। এছাড়া: ট্র্যাভিস কাউন্টিতে মৃত্যু হয়েছে ৭ জনের, নিখোঁজ ১০ জন।বার্নেট কাউন্টিতে নিহত ৪ জন, নিখোঁজ ২ জন। কেন্ডাল কাউন্টিতে মৃত্যু ৬ জনের। উইলিয়ামসন কাউন্টিতে মারা গেছেন ২ জন, নিখোঁজ ১ জন। টম গ্রিন কাউন্টিতে প্রাণ হারিয়েছেন ১ জন।

উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেক এলাকা এখনও পানির নিচে এবং ধ্বংসাবশেষে ভরা। টানা ঝড় ও বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। বিভিন্ন জায়গায় মাটি ধসে এবং কাদা জমে যাওয়ায় উদ্ধারকর্মীরা চরম বিপাকে পড়েছেন।

one pherma

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে বলেন, “যতক্ষণ না প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে।”

প্রসঙ্গত, গত ৩ জুলাই সকাল থেকেই টেক্সাসে টানা বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর তীব্রতা বৃদ্ধি পায়, যা সন্ধ্যার পর রূপ নেয় প্রবল বর্ষণে। এই প্রবল বর্ষণের ফলেই আকস্মিক বন্যা দেখা দেয় এবং সৃষ্টি হয় এই ভয়াবহ দুর্যোগ।

সূত্র: আলজাজিরা, স্থানীয় প্রশাসন, জরুরি উদ্ধার সংস্থা

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us