কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়; ৬ ইঞ্চি খোলা হতেপারে ১৬ জলকপাট

আলমগীর মানিক,রাঙামাটি

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটির কাপ্তাই লেকের পানি ক্রমেই বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট।

Islami Bank

রোববার (৩ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিপাতের কারণে দ্রুতই লেকে পানি বাড়ছে। আজ সকাল ১০টা পর্যন্ত লেকে পানি ছিল ১০৬.৮৪ ফুট। যা বিপদসীমার কাছাকাছি।

কাপ্তাই লেকের ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল পর্যন্ত। যদি পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সভার মাধ্যমে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে সাধারণ মানুষকে জানানো হবে।

আরও পড়ুন…অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভোলার নয়: ব্রাজিল প্রেসিডেন্ট

one pherma

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘রোববার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিট থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us