ভোলায় অবৈধ সিগারেটসহ ৩ জনকে আটক করেছে নৌবাহিনী

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ৯ আগস্ট ২০২৫

ভোলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট সহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলা সদরের মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা তারা। অভিযানকালে কল্যাণী ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজ কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়া জাল/নকল ব্যান্ডরোল

Islami Bank

সম্বলিত ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্রান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র‍্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়। অভিযানদ্বয়ে জব্দ কৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৭,৩১,৮০০ টাকা (টাকা সাত লক্ষ একত্রিশ হাজার আটশত মাত্র)।

এছাড়াও, অবৈধ সিগারেট মজুদ এবং বাজারজাতকরণের দায়ে ৩ জনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে জব্দকৃত সিগারেটসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন…দেশের স্হলবন্দরগুলোকে কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন উপদেষ্টা

one pherma

উল্লেখ্য বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।

জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এরূপ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে। উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us