নবীনগরে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, রুবেল ভূইয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও মিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল সলিমগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীর খাল এলাকায় অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন এক পুরুষ ও চার নারীকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের বহন করা ব্যাগ থেকে বিশেষভাবে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন…ঢাকা সফর বাতিল ইতালির প্রধানমন্ত্রী মেলোনির
আটককৃতরা হলেন:
মো. আরিফুল ইসলাম (৪০), গৌরীপুর, ময়মনসিংহ
বিলকিস বেগম (৪০), স্ত্রী আরিফুল, কিশোরগঞ্জ
নাজমা (২৬), পঞ্চগড়
মাইমুনা (২২), আশুলিয়া, ঢাকা
আমেনা (২৭), বগুড়া
অন্যদিকে একই রাতে নবীনগর থানার এসআই শাহ আলমের নেতৃত্বে মিরপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এর আগে সেনাবাহিনীর একটি টহল দল স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার মোল্লা (৪৮) কে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার দেহ তল্লাশি করে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৫০০ টাকা উদ্ধার করে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.