ঢাকা সফর বাতিল ইতালির প্রধানমন্ত্রী মেলোনির

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট ২০২৫

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চলমান আন্তর্জাতিক আলোচনায় ব্যস্ততার কারণে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Islami Bank

আগামী ৩০ ও ৩১ আগস্ট মেলোনির ঢাকা সফর নির্ধারিত ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেয়েকে সঙ্গে নিয়ে দুই দিনের সফরে আসার কথা ছিল তার। সফরসূচি অনুযায়ী ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ারও প্রস্তুতি ছিল।

আরও পড়ুন…বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে ভর্তি

one pherma

মেলোনি বাংলাদেশ সফরের পর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সম্পূর্ণ সফর বাতিল করা হয়েছে।

এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই কূটনৈতিক ব্যস্ততার কারণেই এশিয়া সফর বাতিল করতে হয়েছে প্রধানমন্ত্রী মেলোনিকে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us