ইরান ইস্যুতে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ২৯ আগস্ট ২০২৫

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিরোধ নিরসনে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন।

Islami Bank

রুশ সংবাদ সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রুবিও মন্তব্য করেন— ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময়ই সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন…নবীনগরে শিক্ষার মান্নোয়নে ছাত্র- শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। তার ভাষায়, “স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও শক্তিশালী করে।”

one pherma

রুবিও ইরানি নেতাদের প্রতি আহ্বান জানান অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, যাতে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র অর্জন না করে। একইসঙ্গে তিনি শান্তির পথে হাঁটার এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার উপর জোর দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us