নবীনগরে শিক্ষার মান্নোয়নে ছাত্র- শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রুবেল ভূইয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
বৃহস্পতিবার (২৮/৮( সকালে নবীনগর পৌরসভার ভোলাচং কনফিডেন্স কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত শিক্ষার মান উন্নয়নে ছাত্র -শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মো. নাছির চৌধুরীর সভাপতিত্বে, মো.দেলোয়ার হোসেন এবং তামান্না আক্তার সিনথিয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি
মোহাম্মদ হোসেন শান্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন।মাদক মুক্ত নবীনগর চাই এর সভাপতি নবীনগর প্রেসক্লাবের সদস্য আবু কাওসার।
আরও পড়ুন…সন্ত্রাসবিরোধী আইনে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল মিয়া, সহকারি প্রধান শিক্ষক সলিমগঞ্জ মুন্সি আবদুর রউফ উচ্চ বিদ্যালয়।অনিক কুমার সাহা, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক নবীনগর শাখা ।
হাবিবুর রহমান স্বপন, ছন্দকার উপন্যাসিক, লেখক, এবং প্রতিষ্ঠাতা গুঞ্জন পাঠাগার, মাহবুব মোর্শেদ, সম্পাদক বিবি নিউজ। মো.মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী ভোলাচং নতুন বাজার,আব্দুর রহমান বাবু কনফিডেন্স কোচিং সেন্টার এর শিক্ষক সাকিবুল ইসলাম সাকিব, মদিনা আক্তার মর্জিনা, সৃষ্টি রানী দাস সহ শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, শিক্ষার মান্নোয়ন করতে হলে প্রথমত আমাদের মানুষ হতে হবে, পানির যেমন ধর্ম নেই আমরাও মানুষ আমাদের পরিচয় হওয়া উচিৎ মানুষ।
শিক্ষার শিকড়ে পৌঁছাতে হলে ছাত্র -শিক্ষক -অভিভাবক এই তিনের সমন্বয় করতে হবে তবেই শিক্ষার মান্নোয়ন সম্ভব।বক্তৃতায় বক্তারা বলেন কোচিং সেন্টার সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে শিক্ষার মান্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু শিক্ষার মান্নোয়নে যদি শিক্ষা প্রতিষ্ঠান গুলো পুরো পুরি গাইড লাইন শিক্ষার্থীদের দিতো তবে এই কোচিং এর প্রয়োজন পরতো না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কমার্শিয়াল চিন্তা তাদের অবহেলা এবং আরো নানা কারণে শিক্ষার্থীরা মুল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
আমরা কনফিডেন্স কোচিং সেন্টার এ এসে অবাক হয়েছি সামান্য গ্রাম অঞ্চলে একটা কোচিং সেন্টার এর ডাকে এতো এতো মায়েরা উপস্থিত হয়েছেন,আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনাদের দৃষ্টি সবসময় সন্তান কি করছে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে নিয়মিত খেয়াল রাখতে হবে।অনুষ্ঠানে ৪৫ থেকে ৫০জন মা উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন সমাবেশ নিয়মিত আয়োজন করা প্রয়োজন।শিক্ষার মান্নোয়নে ছাত্র -শিক্ষক -অভিভাবক এই তিনটি একটি আরেকটির উপর নির্ভরশীল। ছাত্রকে বাদ দিয়ে শিক্ষক চলতে পারেনা এবং শিক্ষককে বাদ দিয়ে অভিভাবক হতে পারে না।
উপস্থিত সকলে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন কোচিং সেন্টারটি প্রতিষ্ঠা হওয়ার ফলে এলাকার মেধাবী, গরীব অসহায় এবং সকল শিক্ষার্থী পড়তে পারছে এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়ের সহযোগী হিসেবে কাজ করছে।আবারওধন্যবাদ কনফিডেন্স কোচিং সেন্টার এর আয়োজকদের একসাথে এতগুলো মায়ের সাথে মতবিনিময় করা সুযোগ করে দেওয়ার জন্য।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.