ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঙ্গরা ৬ ও ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বাঙ্গরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনদপুর ইউনিয়ন শাখার সভাপতির ডাক্তার আবুল খায়েরের সভাপতিত্বে সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আব্দুল বাতেন।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষা সংস্কৃতি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কে একদিন তারাও আলোর মুখ দেখাবে।
আরও পড়ুন…কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও সমর্থন পেলে নবীনগরকে আরো আধুনিকায়ন করতে চেস্টা করতে চাই।অনুস্ঠানে মিরাজুল ইসলামের পরিচালনা এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীনগর উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সহ আরো অনেকে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.