ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। তাৎক্ষণিক শুনানি শেষে আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।
আরও পড়ুন…কঠোর বার্তা মার্কিন ভিসা নিয়ে
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি জানান, আদালতের এ সিদ্ধান্তে ডাকসু নির্বাচন আয়োজনের পথ সুগম হলো।
এর আগে একই দিন দুপুরে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.