আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি শেখ হাসিনার বিরুদ্ধে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২ সেপ্টেম্বর ২০২৫

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণের ১১তম দিন। সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কার্যক্রম শুরু হয়েছে।

Islami Bank

এদিন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি ইতোমধ্যে নিজের অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।

আরও পড়ুন…মানিকগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

one pherma

এর আগে এই মামলায় আহত আন্দোলনকারীরা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী এবং শহিদদের পরিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের বয়ানে উঠে এসেছে —আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি, হেলিকপ্টার থেকে গুলি চালানো, মরদেহ পোড়ানোসহ শেখ হাসিনার নির্দেশে গুলি চালানোর ঘটনাবলি।

মামলার আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি মামুন। তবে মামুন এখন রাজসাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হচ্ছেন এবং প্রতিদিনের শুনানিতে তাকে হাজির করা হচ্ছে।আইন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই মামুনের পূর্ণাঙ্গ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us