এক মঞ্চে শি-পুতিন-কিম, শক্তি প্রদর্শনে চীনের নতুন বার্তা

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | ৩ সেপ্টেম্বর ২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে চোখ ধাঁধানো সামরিক কুচকাওয়াজ করেছে চীন। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

Islami Bank

এ কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় ডিএফ-৬১ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, জেএল-৩ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল ওয়াইজে-২০। এছাড়া নতুন প্রজন্মের ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও ড্রোন বিশ্ববাসীর নজর কাড়ে।

আরও পড়ুন…ব্যাংক ও হকি ফেডারেশন কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির মামলা রুজু

বিশ্লেষকদের মতে, এসব অস্ত্র মূলত মার্কিন নৌবাহিনী এবং তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ঠেকাতে ব্যবহার করবে চীন। বিশেষত ‘ক্যারিয়ার কিলার’ নামে পরিচিত ওয়াইজে-২০ মিসাইল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

one pherma

শি জিনপিং কুচকাওয়াজে ভাষণে বলেন, “পিপলস লিবারেশন আর্মি সরকার ও জনগণের আস্থার প্রতীক। সেনাদের বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এদিকে, শি–পুতিন–কিমকে এক মঞ্চে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, “চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us