নেপাল থেকে দেশে ফিরেছে জামালরা

ইবাংলা.প্রেস │ক্রীড়াঙ্গন ডেস্ক │১১ সেপ্টেম্বর ২০২৫

টানা কয়েকদিন আটকে থাকার পর আজ দেশে ফিরছেন বাংলাদে ফুটবল দল ও বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল।

Islami Bank

সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবে। বাফুফে, কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন জামাল-রাকিবরা। একই ফ্লাইটে ফিরবেন ক্রীড়া সাংবাদিকরা।

আরও পড়ুন…জাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভোট বর্জন, শিবিরের ফল প্রকাশের দাবি

one pherma

বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর নেপালে সরকারপতন আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এ জন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দি অবস্থায় দিন কাটাতে হয়েছে জামালদের।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এ জন্য ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us