দুর্নীতি দমন কমিশন (দুদক) একদিনে দেশের তিনটি প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে।
অভিযান ০১:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাতসহ অনিয়মের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। টিম আংশিক রেকর্ড সংগ্রহ করে এবং প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পায়। পূর্ণাঙ্গ নথি বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০২:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের খরচ বাবদ ভুয়া ব্যয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ ও রোগীদের বরাদ্দকৃত ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগে ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়। এ সময় খাদ্য সরবরাহেও অনিয়ম পাওয়া যায়। প্রয়োজনীয় নথি জব্দ করে পর্যালোচনার জন্য নেওয়া হয়েছে।

অভিযান ০৩:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরে গবেষণা প্রকল্প বাস্তবায়ন ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর অভিযান চালায়। টিম ১৭টি বিভাগের গবেষণা প্রকল্প ও নিয়োগ প্রক্রিয়ার নথি সংগ্রহ করেছে। এগুলো বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.