নবীনগরে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
মো.রুবেল ভূইয়া
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর মধ্যম পাড়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোঃ আল-আমিন হোসেন (২৫), পিতা—সুলতান মেম্বার। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান ছিলেন।
শনিবার বিকেলে বাড়ির পাশে একটি ডোবা থেকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে মাছ ধরার কাজ শেষে, তিনি ঘরে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করার জন্য ডাক দেন।
আরও পড়ুন…নতুন চমক নিয়ে আসছে মাইক্রোসফট উইন্ডোজ ১১ তে
তবে সামান্য বিলম্ব ঘটে লাইন বন্ধ করতে। এ সময় বৃষ্টির মধ্যে নিজে থেকে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে, সংযোগে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি তড়িতাহত হন।
ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায়। স্থানীয়রা জানান, যদি সময়মতো লাইনটি বন্ধ করা হতো কিংবা দ্বিতীয়বার জোর দিয়ে বলা হতো, তাহলে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত।
আল-আমিন ছিলেন একজন পরিশ্রমী, সদালাপী ও অমায়িক যুবক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.