নবীনগরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রুবেল ভূইয়া, সাহারপাড়,নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রতনপুর বাজার প্রাঙ্গণে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Islami Bank

রতনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী।

one pherma

আরও পড়ুন…নবীনগরে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

রতনপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তোফায়েল আহম্মেদ তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক মুন্সী, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিম রিপন, জেলা যুবদলের সদস্য আবু হানিফ, নবীনগর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সলিমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, বিএনপি নেতা আবু মুসা স্বপন সহ আরো অনেকে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us