মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট-এর আয়োজনে “ডিজিটাল সাংবাদিকতা ও AI” বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মতিন সাগর, উত্তরা, ঢাকা

রাজধানীর উত্তরা ও গাজীপুরের ৫০ জন সাংবাদিক ও কিছু তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো “ডিজিটাল সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। আয়োজনটি করেছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (MTI)। প্রশিক্ষক হিসেবে ছিলেন সময়ের আলোচিত ডিজিটাল সাংবাদিক ও AI বিশেষজ্ঞ ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং ডিজিটাল মিডিয়া ট্রেইনার অমৃত মলঙ্গী।

Islami Bank

তিনি সাংবাদিকতা জগতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, AI-এর বাস্তবসম্মত প্রয়োগ ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন।উত্তরার নূর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজক ও এমটিআই চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ নয়ন বলেন, “আমাদের লক্ষ্য দেশের সাংবাদিকদের আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলা। এই আয়োজন তারই একটি অংশ।

one pherma

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুল হক। তিনি বলেন, “আমি যদি জনগণের রায়ে নির্বাচিত হই, তাহলে মানুষের কল্যাণে কাজ করব। সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া চাই।দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।উপস্থিত সাংবাদিক ও তরুণরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণের আহ্বান জানান।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us