জুলাই অভ্যুত্থান মামলায় আজ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

ইবাংলা.প্রেস | আদালত প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ হবে।

Islami Bank

আরও পড়ুন…এনসিপি সহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলায় বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

এর আগে, সোমবার মোহাম্মদপুরে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

one pherma

অন্যদিকে, রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মোট ৯ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

একইসঙ্গে কক্সবাজারে ক্রসফায়ারে নিহত একরামুল হক হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে, সিলেটের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরকে এবং রাজশাহীর গণহত্যা মামলায় মেয়র খাইরুজ্জামান লিটনসহ আরও তিনজনকে আদালতে হাজির করা হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ার হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইবাংলা.প্রেস/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us