গুমের মামলায় ২৫ সেনা কর্মকর্তার পরোয়ানার কপি এখনো হাতে পায়নি সেনাসদর

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১১ অক্টোবর ২০২৫

মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখনো সেই পরোয়ানার কপি সেনাসদরে পৌঁছেনি বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

Islami Bank

শনিবার (১১ অক্টোবর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে ৯ জন বর্তমানে অবসরে রয়েছেন। এরই মধ্যে অবসরপ্রাপ্ত একজনসহ মোট ১৫ জনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।

তিনি জানান, “টিভির স্ক্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পরই সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছে।” সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সেনাসদর গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন, “সেনাবাহিনী আদালতের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কিত কিছু আইনি বিষয় পরিষ্কার করা প্রয়োজন।তিনি জানান, আগামী ২২ অক্টোবর হেফাজতে থাকা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন…ধাওয়া-পাল্টাধাওয়া জাপার সমাবেশ ঘিরে

one pherma

এ সময় তিনি আরও বলেন, মেজর জেনারেল কবির অবৈধভাবে ছুটিতে গেছেন এবং তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন।

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “গুম হওয়া ব্যক্তিদের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল। আমরা ন্যায়বিচার চাই, এবং অপরাধ যেই করুক না কেন, তার বিচার নিশ্চিত হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে তারা সবসময় সরকারের সঙ্গে একমত এবং সকল প্রকার অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us