হয়রানি বন্ধে ডিজিটাল উদ্যোগ: অনলাইনে কারাগারে যাবে জামিননামা

ইবাংলা.প্রেস | আদালত প্রতিবেদক | ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫ |

হয়রানির নিরসনে এবার আসছে নতুন ডিজিটাল ব্যবস্থা। আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে পাঠানো যাবে জামিননামা, যা এক ক্লিকেই পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে।

Islami Bank

আরও পড়ুন…মানবতার চেয়ে অস্ত্রেই বেশি টাকা বিনিয়োগ করছে বিশ্ব: ড. ইউনূসের মন্তব্য

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ পার হতে হয়, যার কিছু ধাপে খরচও করতে হয়। তাই জনগণের হয়রানি কমাতে জামিননামা অনলাইনে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কাল থেকেই (বুধবার) এটি কার্যকর হবে।”

one pherma

ড. নজরুল আরও জানান, আইন মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সংস্কার করা হয়েছে, যেগুলো সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে করা হয়েছে।

তিনি যোগ করেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই বাস্তবায়িত হবে। বিচার বিভাগ সচিবালয় আইন, গুম আইন, দুদক আইন ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।”

এই ডিজিটাল উদ্যোগ কার্যকর হলে আদালত থেকে কারাগারে জামিন সংক্রান্ত কাগজপত্র প্রেরণের প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us