ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রিয় কমিটির সদস্য আব্দুর রহিমের নবীনগরে আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী মো. নাজমুল হোসেন তাপস বলেন, ইনশাল্লাহ, শেষ হাসি আমরা-ই হাসবো। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইনডোর মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, আনিছুর রহমান মঞ্জু, মফিজুর রহমান মুকুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, মো. ঈসমাইল, মো. মহসিন, রেজাউল করিম রিপন, মো. বোরহান, ইব্রাহিম খলিল ইমন, মো. মাসুদুর রহমান, মো. শাহাবুদ্দিন, মো. রাহিবুর রহমান, সামদানি হৃদয়সহ আরো অনেকে।
উল্লেখ তিনি সু দীর্ঘ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের আসনটিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ, ৩১ দফার লিফটের বিতরণ, এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড নিয়ে নিজেকে অতপ্রতভাবে জড়িয়ে রেখেছেন।

সাধারণ ভোটাররা মনে করেন, এই আসনটি তার বাবা কাজী আনোয়ার হোসেনের গড়ে তোলা আসন, ও বিএনপির ঘাটি, তার বাবা পাঁচ বারের এমপি ছিলেন, এলাকার মানুষের হৃদয়ের মণি হয়ে উঠেন , আজকে তিনি মরহুম হলেও তার আদর্শ,নানা উন্নয়ন কর্মকাণ্ড তার ছেলেকে অনুপ্রানিত করে।
আজ তার ছেলে কাজী নাজমুল হোসেন তাপস বাবার উত্তরসূরী হয় আগলে রেখেছেন বিগত নির্বাচনেও প্রার্থী হয়ে নির্বাচন করেন, আওয়ামী লীগের ভোট চুড়ির নির্বাচনের কারণে ফলাফল গড়ে তোলতে পারেননি।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.