আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোট আয়োজনের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, “গণভোটের তারিখ নির্ধারণ সরকারের এখতিয়ারেই থাকবে। আমরা কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে দিইনি। সরকারের আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় এই গণভোট অনুষ্ঠিত হতে পারে।
অধ্যাপক রীয়াজ আরও জানান, সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে বিস্তারিত সুপারিশ কমিশন দিয়েছে। এর মধ্যে কোন সুপারিশগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং কোনগুলো নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, তা স্পষ্টভাবে পৃথক করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন…বিশ্ব শহর দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা
তিনি জানান, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ দেশের ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত করা হয়। এতে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও কমিশনের সদস্যদের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।বিশ্লেষকদের মতে, কমিশনের এই উদ্যোগ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের পথে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.