নবীনগরে গোলাগুলিতে হতাহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা-পাল্টা হামলায় হতাহতের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। সংঘর্ষে নিহত শিপনের মা আনোয়ারা বেগম ও আহত এমরান মাস্টারের ভাতিজা হাছিবুর রহমান বাদী হয়ে নবীনগর থানায় বুধবার মামলা দুটি করেন।

Islami Bank

আনোয়ারা বেগমের মামলায় ১১ জনকেএজাহারভক্তসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে হাছিবুর রহমানের মামলায় ২৫ জনকে এজাহারভুক্ত এবং ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে খোল্লাকান্দি গ্রামের আরাফাত গ্রুপ ও নুরজাহানপুর গ্রামের শিপন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। শিপন মিয়া (৩০), ইয়াছিন (২০), নূর আলম (১৮) ও এমরান মাষ্টার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন শিপন মিয়া ও ইয়াছিনের মৃত্যু ঘটে।

one pherma

এদিকে সংঘর্ষে নিহত শিপনের হত্যাকারীদেরগ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বুধবার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিশাহ মাজার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খোল্লাকান্দি ও নুরজাহান গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

ওসি শাহিনুর ইসলাম ইবাংলা পোর্টাল কে বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। দুই মামলাই সুষ্ঠু তদন্তকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us