ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে দলের নানা প্রচারনায় সকল স্তরে সরব রয়েছেন আব্দুল মতিন

জ ই বুলবুল

নিকটবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ তখনো করছেন।তবে অধিকাংশ মনোনয়ন প্রার্থীরা নিজের আত্নপ্রচারে জন্য শোডাউন করছে।

Islami Bank

যদিও দল থেকে প্রাথমিক ভাবে একজনকে সিলেকশনের ঘোষণা দিয়েছেন। তবুও এডভোকেট আব্দুল মতিন থেমে থাকেননি।তিনি হতাশ না হয়ে ব্যাতিক্রম দৃষ্টান্ত স্থাপন করে মাঠে কাজ করে চলেছেন।

তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেস কমিটির বিএনপি প্যানেল থেকে নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুুল মতিন।

তিনি নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে ৩১ দফার পক্ষে বিরামীহীন প্রচারনা চালানো সহ বিএনপির সকল কর্মকাণ্ডে যুক্ত থেকে দলের কান্ডারী হয়ে কাজ করে যাচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারর্পাসন তারেক রহমানের নির্দেশে তিনি নিজ উদ্যোগে ৩১ দফা সম্বলিত লক্ষাধিক লিফলেট ছেপেছেন। যা তিনি দলীয় নেতাকর্মীদের দিয়ে এবং নিজে সাধারণ মানুষের হাতে হাতে পৌছে দিচ্ছেন।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন। নবীনগরের সর্বত্রই বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের প্রচার-প্রচারণায় মুখরিত।

নবীনগর প্রত্যন্ত অঞ্চলেও চলছে ব্যানার পোস্টারে প্রচার। সকল প্রার্থীর সমর্থকরা নিজ নেতার পক্ষে ধানের শীষের প্রচার করে ভোট প্রার্থনা করছেন। নবীনগরের সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী মাঠে প্রচার প্রচারনা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী।

আরও পড়ুন…নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

one pherma

বেশ কিছু প্রার্থী থাকলেও প্রচার প্রচারনার পাশাপাশি বা ক্লিন ইমেজের অধিকারী হওয়ার কারণে সাধারণ মানুষের কাছে সমাদৃত হয়ে উঠেছেন অ্যাডভোকেট আব্দুল মতিনই সহ আরো ২/১ জন ।

জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।তিনি একজন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য আইনজীবী হিসেবে সর্ব মহলে পরিচিত।

এছাড়া একজন সমাজসেবক হিসেবে ঢাকা ও নবীনগরে রয়েছে তার সুপরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেস কমিটির বিএনপি প্যানেল থেকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দক্ষ ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি বর্তমানে নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পূর্বে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।

উল্লেখ্য মোঃ আব্দুল মতিন বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসন থেকে মনোনয়ন পেতে দীর্ঘদিন যাবৎ নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে, গ্রামে, হাট-বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ, জন সংযোগ, সভা-সমাবেশ করছেন।

তার সাথে নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল উপজেলা ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। শারদীয় দূর্গোৎসবের সময় তিনি নিজ উপজেলায় অসংখ্য মন্দিরে ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করছেন।

এছাড়া নবীনগর উপজেলার বিভিন্ন মসজিদ, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের উন্নয়নে আর্থিক সহযোগীতা অব্যাহত রেখেছেন তিনি।গতকাল ৭ নভেম্বর বিপ্লব ও সংহতির দিবসে জিয়ার মাজার যিয়ারত করেন তার আইনজীবী সংগঠনের নেতা- কর্মী সহ আরো অনেকে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us