মনোনয়ন বাতিল তাসনিম জারার

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩ জানুয়ারী ২০২৬

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।

Islami Bank

আরও পড়ুন…বায়োফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ কক্সবাজারে অনুষ্ঠিত

one pherma

গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us