জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন—পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়।

শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাতপ্রবণ ও সংঘাত-পরবর্তী দেশগুলোতে শান্তি স্থাপন ও টেকসই শান্তি বজায় রাখতে জাতিসংঘকে পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।

সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।

আরও পড়ুন…গণভোটে ‘হ্যাঁ’ ভোটে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়বে—দাবি নাকচ

one pherma

২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ শান্তি বিনির্মাণ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় সহসভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে তার চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের ওপর আস্থা রাখার জন্য কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ধন্যবাদ জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us