ঈদের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ ২০২৬

বিশ্বের কোটি কোটি মুসলমানের অপেক্ষার অবসান ঘটিয়ে পবিত্র ঈদুল ফিতরের তারিখ করেছে সৌদি আরব।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে।

Islami Bank

সেই অনুযায়ী, আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরবে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ বুধবার(১৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন…সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ২

one pherma

সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আজ দেশের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। এর ফলে বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার থেকে শুরু হবে নতুন মাস শাওয়াল।

ইসলামি বা আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো বছরের নবম মাস, যা সিয়াম সাধনার মাস হিসেবে পরিচিত। আর শাওয়াল হলো দশম মাস। দীর্ঘ এক মাস রোজা রাখার পর এই শাওয়াল মাসের প্রথম দিনটিই বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us