মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১১ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

Islami Bank

এই গুরুত্বপূর্ণ দলটির নেতৃত্বে দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।শনিবার(১১ এপ্রিল)  বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

ইসলামাবাদে অবতরণের পর মার্কিন প্রতিনিধিদলকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে যাওয়া হয়। এই সংলাপকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে, কারণ দীর্ঘ সংঘাতের পর সরাসরি আলোচনার টেবিলে বসছে ওয়াশিংটন ও তেহরান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় এই বিশেষ মিশনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গী হয়েছেন দুই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তারা হলেন—প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় কুশনারের পূর্ব অভিজ্ঞতা এই আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

one pherma

আরও পড়ুন…আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক

এর আগে, শুক্রবার মধ্যরাতে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিও পাকিস্তানে এসে পৌঁছায়। ইরানের এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  তবে তেহরান থেকে রওনা দেওয়ার আগেই তারা পরিষ্কার করে জানিয়েছিলেন তাদের আটকে পড়া সম্পদ অবমুক্তকরণ এবং লেবানন পরিস্থিতি এই আলোচনার অন্যতম প্রধান শর্ত হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচ্যসূচির শীর্ষে রয়েছে—ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলকরণ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us