শিবচরের বিখ্যাত তালের গুড় বিলুপ্তির পথে

ইবাংলা.প্রেস | মাদারীপুর প্রতিনিধি | ২৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশের অন্যতম বিখ্যাত নাম করা গুরের ঐতিহ্য ছিলো মাদারীপুর জেলার শিবচর উপজেলা একসময় তালের গুড়ের জন্য সুপরিচিত ছিল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই মিষ্টি পণ্য এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে।

Islami Bank

স্থানীয় গাছি, কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে—একসময় শিবচরের বিভিন্ন গ্রামে মৌসুম এলেই তালের রস সংগ্রহ করে গুড় তৈরির ধুম পড়ে যেত।

কিন্তু এখন সেই দৃশ্য প্রায় নেই বললেই চলে।তালের রস থেকে তৈরি হওয়া এই গুড় শুধু খাবারের স্বাদই বাড়াতো না, বরং গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

আরও পড়ুন…সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণা

দেশের বিভিন্ন এলাকায় তালের গুড় উৎপাদন এখনও কিছুটা হলেও টিকে আছে এবং বাজারে এর চাহিদাও রয়েছে তবে শিবচরে উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় বাজারে এর সরবরাহও কমে যাবার মূল কারন ইট ভাটায় তালগাছ লাকরী বানিয়ে পুরিয়ে ফেলায় গাছ বিলুপ্তির পথে।

one pherma

স্থানীয়দের মতে, তালের গাছ কমে যাওয়া, দক্ষ গাছির অভাব, এবং শ্রমসাধ্য প্রক্রিয়ার কারণে অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছেন। আগে যেখানে একটি পরিবার মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ গুড় উৎপাদন করত, এখন সেখানে হাতে গোনা কয়েকজনই এই কাজের সঙ্গে জড়িত।

এছাড়া তালের শাঁস এর চাহিদা অনেক বেশী বিধায় রশ না কেটে তালের শাস বিক্রি করে।শিবচরের তালকাঠা ঢাকার টুঙ্গিতে ব্যপক চাহিদা থাকায় প্রতি বছর গাছ কেটে বিক্রি করে, এবং শিবচরে তালের শাস ঢাকা সহ অনেক জায়গায় বিক্রি হয় ফলে তালের গুড় উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।

শিবচরের ৮০ বছর কয়স্ক সামাদ হাওলাদার বলেন , একসময় শীতকাল এলেই তালের গুড় দিয়ে পিঠা-পায়েসের আয়োজন হতো। এখন সেই ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের অনেকেই এই গুড়ের স্বাদ বা তৈরির প্রক্রিয়া সম্পর্কে তেমন জানে না।

স্থানীয়দের দাবি, তালের গাছ সংরক্ষণ, গাছিদের প্রশিক্ষণ এবং বাজারজাতকরণে সহায়তা দিলে আবারও শিবচরের তালের গুড় তার হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে। না হলে খুব শিগগিরই এটি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে যাবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us