বৈশাখী পূর্ণিমা উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল ২০২৬

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে এক বার্তায় António Guterres বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে শান্তি, অহিংসা ও মানবিক সংহতির আহ্বান জানিয়েছেন।

Islami Bank

জাতিসংঘ মহাসচিব বলেন, বৈশাখী পূর্ণিমার দিনে বিশ্বজুড়ে বৌদ্ধরা গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ স্মরণ করেন। তবে এ বছরের বৈশাখী পূর্ণিমা এমন এক সময়ে এসেছে, যখন মানবজাতি ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিভেদ ও সংঘাতে জর্জরিত।

বার্তায় মহাসচিব উল্লেখ করেন, ২০২৩ সালে তিনি Lumbini পরিদর্শনের সুযোগ পান, যা তাঁকে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করিয়েছে যে বর্তমান অস্থিরতার প্রতিষেধক নিহিত রয়েছে বুদ্ধের অহিংসা, করুণা ও পরোপকারের শাশ্বত শিক্ষায়।

আরও পড়ুন…অদিতা হত্যা মামলার রায় আজ

one pherma

তিনি বলেন, “বুদ্ধের দৃষ্টান্ত দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের সম্মিলিত মানবতাকে জাগ্রত করতে হবে এবং এমন একটি শান্তিপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে হবে, যা সকল মানুষের প্রয়োজন ও প্রাপ্য।”মহাসচিব বিশ্ববাসীর প্রতি বিভেদ নয়, সংলাপ; সংঘাত নয়, সহমর্মিতা; এবং ঘৃণা নয়, মানবিক মূল্যবোধকে বেছে নেওয়ার আহ্বান জানান।

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে তাঁর এই বার্তাকে বিশ্ব শান্তি ও সহাবস্থানের পক্ষে একটি তাৎপর্যপূর্ণ আহ্বান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।সকলকে বৈশাখী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বার্তা শেষ করেন জাতিসংঘ মহাসচিব।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us