গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ১৪ মে ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (১৪ মে) কান্দিরপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল এবং সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ফুটবলকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানসহ নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন…১১ বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেল

one pherma

তিনি জানান, দেশের ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের প্রতিভাবানদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব সরকার গ্রহণ করবে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ তৈরির কাজ চলমান রয়েছে।

বক্তৃতা শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তিনি গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রস্তাবিত স্টেডিয়ামের স্থান এবং গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us