সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক| ২০ মে ২০২৬

কক্সবাজার: লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড, ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে একটি পৃথক অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Islami Bank

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ৫ম আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর একটি দল ডাকাতি দমনে অভিযান চালায়।

আরও পড়ুন…শহরই হতে পারে জলবায়ু সমাধানের কেন্দ্র—নতুন বিশ্লেষণ আনছে ইউএন-হ্যাবিট্যাট

one pherma

অভিযানের সময় সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করতে গিয়ে দুই ডাকাতকে আটক করেন।

এ সময় অন্য ডাকাতরা তার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।আলোচিত এ হত্যাকাণ্ডের রায়ের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us