বৈশ্বিক শীর্ষ স্বীকৃতিতে সিরাক-বাংলাদেশ’ এর আরবান ইয়ুথ কাউন্সিল

বাকু, আজারবাইজান

বাংলাদেশের যুব নেতৃত্বভিত্তিক সংগঠন সিরাক- বাংলাদেশ এর ফ্ল্যাগশিপ উদ্যোগ “নগর যুব কাউন্সিল”- আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। উদ্যোগটি ১৩তম ওয়ার্ল্ড আরবান ফোরাম (WUF13)-এ “ইন্টারন্যাশনাল আউটস্ট্যান্ডিং প্র্যাকটিসেস অন আরবান রিজেনারেশন (IOPUR)” এর আওতায় বিশ্বের শীর্ষ ১০টি অসাধারণ উদ্যোগের একটি হিসেবে নির্বাচিত হয়েছে।

Islami Bank

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া হাজারো উদ্যোগের মধ্য থেকে বাংলাদেশ এর নগর যুব কাউন্সিল মডেলটি নগর পূর্ণগঠন, অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনা, এবং টেকসই নগর উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এটি চূড়ান্তভাবে শীর্ষ ১০ উদ্যোগের তালিকায় স্থান করে নেয়।

এই স্বীকৃতি নগর শাসনব্যবস্থায় যুব অংশগ্রহণ ও উদ্ভাবনী নগর উদ্যোগে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। একইসঙ্গে এটি প্রমাণ করেছে যে, প্রাতিষ্ঠানিকভাবে তরুণদের সম্পৃক্ততা শহরকে আরও অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং টেকসই করে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পুরস্কারটি গ্রহণ করেন এস এম সৈকত, নির্বাহী পরিচালক, সিরাক-বাংলাদেশ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈশ্বিক নগর উন্নয়ন খাতের আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ; তাঁদের মধ্যে ছিলেন রাফায়েল তুতস, ইউএনহ্যাবিটেট -এর গ্লোবাল সল্যুশনস ডিভিশনের পরিচালক; ফিওনা ম্যাককুলনি  ইউএনহ্যাবিটেট-এর পলিসি অ্যান্ড লেজিসলেশন ইউনিটের প্রধান; লি ফেংকিং, সাংহাই ইনস্টিটিউট অব আরবান রিজেনারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটির ভাইস ডিন; এবং ঝাউ জিয়ানজুন, সাংহাই ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারপারসন।

one pherma

IOPUR-এর মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী উদ্যোগগুলোকে চারটি প্রধান মানদণ্ডে মূল্যায়ন করা হয়- সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব; নগর সমস্যার সমাধানে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি; কার্যকর নীতিগত, আর্থিক ও প্রশাসনিক কাঠামো; এবং বিশ্বের অন্যান্য শহরে উদ্যোগটির পুনরাবৃত্তির সম্ভাবনা।

পুরস্কার গ্রহণকালে দেওয়া বক্তব্যে এস এম সৈকত এই অর্জন বাংলাদেশের বিভিন্ন অংশীদার নগরের তরুণদের এবং আরবান ইয়ুথ কাউন্সিলের সদস্যদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের তরুণদের। তারা প্রতিনিয়ত প্রমাণ করছে যে, যুবরা শুধু নগর উন্নয়নের সুবিধাভোগী নয়; বরং তারা শহরের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় অংশীদার এবং পরিবর্তনের নেতৃত্বদানকারী।”

সিরাক-বাংলাদেশ এর উদ্যোগে এবং দেশের ৫টি সিটি করপোরেশন ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ও খুলনায় আরবান ইয়ুথ কাউন্সিল মডেলটির কার্যক্রম চলমান রয়েছে। এ উদ্যোগেরন লক্ষ্য- নগর শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচিত যুব কাউন্সিল সদস্যরা নগর পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা, ক্রীড়া, নাগরিকতা উন্নয়ন ও অংশগ্রহণ, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সিটি কর্পোরেশনসমুহের সঙ্গে সরাসরি কাজ করে থাকেন।

সময়ের সাথে সাথে এই উদ্যোগটি বাংলাদেশের অন্যতম উদ্ভাবনী যুব-অন্তর্ভুক্তিমূলক নগর শাসন মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রশংসিত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us