ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভবনা ঈদের দিন সকালে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৭ মে ২০২৬

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ঈ দের দিন সকালে রাজধানীসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থেমে থেমে বৃষ্টিপাত হবে।

Islami Bank

ভারী বৃষ্টিপাত না হলে গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় তুলনামূলক কম বৃষ্টি হবে।বৃহস্পতিবার (২৮ মে) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন…বাড়তি ভাড়া আদায় করছে না গণপরিবহনগুলো: সেতুমন্ত্রী

one pherma

এই আবহাওয়াবিদ বলেন, জ্যেষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে বাংলাদেশ ও আশপাশের এলাকায় আকাশে মেঘ জমে বৃষ্টিপাত হয়।তিনি আরও বলেন, এ সপ্তাহে ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভবনা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভবনা রয়েছে। তখনও সারা দেশে বৃষ্টি হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈ দের দিন রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us