বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন ২০২৬

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাপী সংঘাত, নিপীড়ন ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন করে সংহতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Islami Bank

বার্তায় মহাসচিব বলেন, বিশ্বজুড়ে বিভাজন ও অস্থিরতা গভীরতর হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে লক্ষ লক্ষ নারী, শিশু ও পুরুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষায় আন্তর্জাতিক অঙ্গীকার আরও জোরদার করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৭৫ বছর আগে গৃহীত শরণার্থী সনদ লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আন্তর্জাতিক শরণার্থী আইন সমুন্নত রাখা এবং আশ্রয় প্রার্থনার অধিকার নিশ্চিত করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

আরও পড়ুন…বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর 

one pherma

জাতিসংঘ মহাসচিব বলেন, শরণার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে টেকসই সমাধান গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বার্তায় তিনি উন্নয়নশীল দেশগুলোর জনগণের উদারতার প্রশংসা করে বলেন, বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ শরণার্থী বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে আশ্রয় পেয়েছে। এসব দেশ ও সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন।

বিশ্ব শরণার্থী দিবসে মহাসচিব জোর দিয়ে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পালিয়ে যেতে বাধ্য হওয়া সকল মানুষের অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us