এক নজরে আজকের সব খেলার ফলাফল

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ২৩ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে আজ অনুষ্ঠিত ম্যাচগুলোতে জয় পেয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে ও আলজেরিয়া। গুরুত্বপূর্ণ এই ফলাফলগুলো নকআউট পর্বের লড়াইকে আরও জমিয়ে তুলেছে।

Islami Bank

গ্রুপ ‘জে’-এর ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে সহজ জয় তুলে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্জেন্টিনা।

গ্রুপ ‘আই’-এ ফ্রান্স ৩-০ গোলে পরাজিত করেছে ইরাককে। শক্তিশালী ফরাসি আক্রমণের সামনে ম্যাচে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি ইরাক। সহজ জয় তুলে নিয়ে নকআউটের পথে বড় পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

আরও পড়ুন…মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

একই গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে ৩-২ গোলে হারিয়েছে সেনেগালকে। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে।

one pherma

অন্যদিকে গ্রুপ ‘জে’-এর আরেক ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় উত্তর আফ্রিকার দলটি।

এদিকে গ্রুপ ‘কে’-এর ম্যাচে আজ রাত ১১টায় মাঠে নামবে পর্তুগাল ও উজবেকিস্তান।

আজকের সব খেলার ফলাফল:
আর্জেন্টিনা ২-০ অস্ট্রিয়া
ফ্রান্স ৩-০ ইরাক
নরওয়ে ৩-২ সেনেগাল
আলজেরিয়া ২-১ জর্ডান

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us