ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, নারী ক্ষমতায়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয়
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই ২০২৬
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য নবম ওআইসি নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ড. এ. জেড. এম. জাহিদ হোসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ড. জাহিদ হোসেনকে সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাগত জানান এবং ওআইসি কাঠামোর ভেতরে ও বাইরে নারী ক্ষমতায়নে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন…ফের আসছে অতিভারী বর্ষণ
বৈঠকে গত আগস্টে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের প্রসঙ্গও উঠে আসে। তিনি বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে পাকিস্তানের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে দেশটির প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
দুই নেতা বাণিজ্য, শিক্ষা, সমাজকল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ (People-to-People Contact) বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।
বিশ্লেষকদের মতে, ওআইসি সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত এই বৈঠক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন এবং নারী ক্ষমতায়নবিষয়ক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.