নবীনগর শিবপুর গ্রামে ৯০ দশকের ফুটবলারদের মিলনমেলা ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রুবেল ভূইয়া

​নেশামুক্ত জীবন গড়ি, খেলার মাঠে ঐক্য গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ৯০ দশকের সাবেক ফুটবল খেলোয়াড়দের এক ব্যতিক্রমী মহা মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা এবং প্রবীণ খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে শিবপুর গ্রামবাসীর উদ্যোগে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

আরও পড়ুন…প্রহ্লাদ যোশী হলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

​শনিবার বিকেলে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৯০ দশকের খেলোয়াড়দের ফুটবল মহা মিলন মেলা,৪০ থেকে ৮০ বছরের বয়সী খেলোয়াড়দের উৎসবে, এই জমজমাট প্রীতি ম্যাচে মুখোমুখি হয় সাবেক ফুটবলার মোঃ সালেক মিয়া ফুটবল একাদশ এবং সাবেক ফুটবলার মোঃ আশরাফ হোসেন আকছির ফুটবল একাদশ।

one pherma

​খেলার শুরু থেকেই উভয় দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে এক হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করেন দর্শকরা। নির্ধারিত সময়ের খেলায় শেষ পর্যন্ত সাবেক ফুটবলার মোঃ সালেক মিয়া ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে সাবেক ফুটবলার মোঃ আশরাফ হোসেন আকছির ফুটবল একাদশ।

​শিবপুর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদ মেম্বারের সভাপতিত্বে এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আহমেদ নুর নবীর সঞ্চালনায় উক্ত খেলাটি পরিচালনা করা হয়।​অনুষ্ঠানে অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন:​ শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মুছা মিয়া, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ​মজিবুর রহমান, শিবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান ​লিটন মেম্বার, কাশেম ফকির, নূরনগর প্রেসক্লাবের সভাপতি ​সাংবাদিক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, ​আবুল বাশার মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজা, শিবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ​বাবুল মিয়া,​ রুপসী বাংলা টিভি ও ইং বাংলার প্রতিনিধি ও স্হানীয় রিপোর্টার্স ক্লাবের সদস্য সদস্য রুবেল ভূইয়া, এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

​খেলা শেষে শিবপুর পূর্ব পাড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের বাসভবনে ৯০ দশকের সাবেক ফুটবলার, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দের জন্য এক নৈশভোজ ও খাসির খিচুড়ি উৎসবের আয়োজন করা হয়।আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us