দুদকের সচিব হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান খান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০২ আগস্ট ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইদুর রহমান খান।গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

Islami Bank

আরও পড়ুন…বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

মো. সাইদুর রহমান খান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। দুদকে যোগদানের আগে তিনি ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

one pherma

শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স এবং শিক্ষায় এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের University of Greenwich থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us