দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন…ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৫১ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে।
একই সময়ে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জন।এছাড়া ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.