হামে আরও ৫ শিশুর মৃত্যু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ আগস্ট ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১২৪ জনের শরীরে রোগটি শনাক্ত করা হয়েছে এবং সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন ৯৫৯ জন।

Islami Bank

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে নমুনা পরীক্ষায় ল্যাবরেটরিতে কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।

আরও পড়ুন…ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ জনের।

one pherma

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৪ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫। একই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯৪ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩১ এবং রংপুর বিভাগে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us